সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

১০০ প্রভাবশালীর তালিকায় শাহরুখ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বের একশ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার ২০২৩ সালের এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিনে। শাহরুখের সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন জেনিফার কুলিজ, কে হুয়ে কোয়ান, লেখক সালমান রুশদি ও পেড্রো প্যাস্কাল। গত বছর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করা হয়েছে টাইম ম্যাগাজিনে। বলিউড সুপারস্টারের এই কৃতিত্বেরে জন্য বেজায় খুশি দীপিকা পাড়ুকোন।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখা করার কথা আমি কখনোই ভুলতে পারব না। আমি সবেমাত্র একটি স্যুটকেস এবং একটি স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাই এসেছিলাম। পরের জিনিসটি হল আমি তার বাড়িতে বসে আছি! জানলাম আমাকে একটি চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে, তার বিপরীতে একটি ছবিতে। সেই ঘটনার ১৬ বছর হয়ে গিয়েছে।

আমাদের সম্পর্ককে বিশেষ করে তোলে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধা। শাহরুখ খান চিরকাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে পরিচিত হবেন। তিনি আরও লেখেন, যারা শাহরুখ খানকে কাছ থেকে চেনে বা তার প্রতি টান রয়েছে, তারা কখনওই মাত্র ১৫০ শব্দে এই বিষ্ময়, শাহরুখ খানের ব্যাপারে লিখে শেষ করতে পারবে না। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit