শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

`ধর্মীয় অনুভূতি বজায় রেখে’ বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ মাউশির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : বাংলা নববর্ষে স্কুল-কলেজে আবশ্যিক শোভাযাত্রার নির্দেশনা থেকে সরে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে।

বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ১১ এপ্রিল নববর্ষ উদ্‌যাপন নিয়ে একটি নির্দেশনা দিয়েছিল মাউশি। সেখানে মাউশির আওতাভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রার কথা বলা হয়েছিল। তবে আগের নির্দেশনার মতো এবারও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ-১৪৩০ উদ্‌যাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।

ইউনেসকোর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ‘মঙ্গল শোভাযাত্রাকে’ অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচারের কথা উল্লেখ করা হয়েছিল বাতিল করা নির্দেশনায়। এর অংশ হিসেবে নববর্ষের দিন সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করার আদেশ দেওয়া হয়েছিল।

ওই নির্দেশনায় আরো বলা হয়েছিল, নতুন শিক্ষাক্রমের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকভিত্তিক ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে। বিষয়ভিত্তিক শিক্ষকেরা এই কার্যক্রম মূল্যায়ন করবেন। এটি সুবিধাজনক সময়ে করা যাবে। নতুন নির্দেশনায় এটিও বাদ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit