সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বক্স অফিসের হিটমেশিন স্কারলেট জোহানসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ১০০ সেরা সেলিব্রিটির তালিকায় একাধিকবার উঠে আসা আমেরিকান অভিনেত্রী স্কারলেট ইনগ্রিড জোহানসন। 

২০১৮ এবং ২০১৯ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী তিনিই। টাইম তাকে ২০২১ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছে। তার অভিনীত কমপক্ষে পাঁচটি সিনেমা সর্বকালের সেরা বক্স অফিস হিট করা ২৫ সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে। 

এসব সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। আর সে কারণেই তাকে বলা হয় আমেরিকার বক্স অফিস তারকা।

ডেনিশ বাবা ও আমেরিকান মায়ের ঘরে ১৯৮৪ সালের ২২ নভেম্বর জন্ম নেওয়া স্কারলেট ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হবেন। ১৯৯৪ সালে ফ্যান্টাসি কমেডি সিনেমা রব রেইনার পরিচালিত ‘নথ’র মাধ্যমে হলিউডে শিশু অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। 

ওই সিনেমায় লরা নেলসনের ভূমিকায় অভিনয় করে বুঝিয়ে দেন ভবিষ্যতের অসাধারণ এক তারকা তৈরি হতে চলেছে। শিশু অভিনেত্রী হিসাবেই নিজের যোগ্যতার প্রমাণ দেন ডজনখানেক সিনেমায়। 

তিনি ২০০৩ সালে সোফিয়া কপোলা পরিচালিত রোমান্টিক কমেডি ড্রামা ‘লস্ট ইন ট্রান্সলেশন’-এ অভিনয়ের মাধ্যমে প্রথম প্রাপ্তবয়স্কদের ভূমিকায় অভিনয় করেন। 

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘অ্যা গুড ওয়াম্যান’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘দ্য আইল্যান্ড’, ‘দ্য ব্ল্যাক ডালিয়া’, ‘দ্য প্রেস্টিজ’, ‘আয়রনম্যান টু’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘ক্যাপ্টেইন আমেরিকা : দ্য উইন্টার সোলজার’, ‘অ্যাভেঞ্জার্স : এইজ অব আলট্রন’, ‘ক্যাপ্টেইন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘ঘোস্ট ইন দ্য শেল’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’ প্রভৃতি। এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘অ্যাস্টারয়েড সিটি’। 

নির্মাণ প্রক্রিয়ায় রয়েছে আরও দুটি সিনেমা ‘প্রজেক্ট আর্টেমিস’ ও ‘মাই মাদার্স ওয়েডিং’। অভিনয়ের স্বীকৃতি হিসাবে পেয়েছেন দুটি একাডেমি অ্যাওয়ার্ড ও পাঁচটি গোল্ডেন গ্লোব।

বয়স হলে পারফর্মারদের চেহারা ক্রমেই ম্লান হতে থাকে। সে বিষয় মাথায় রেখে ক্যামেরার পেছনেও চলতে শুরু করেছেন জোহানসন। শিগ্গিরই সিনেমা পরিচালনায় নাম লেখাচ্ছেন তিনি। সংগীতশিল্পী হিসাবেও খ্যাতি রয়েছে স্কারলেটের। তার গাওয়া অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘দ্য প্রেস্টিজ’, ‘এনিহোয়্যার আই লে মাই হেড’, ‘ব্রেক আপ’। শেষের দুটি অ্যালবামই বিলবোর্ডের ২০০ তালিকায় স্থান করে নিয়েছে।

হলিউড তারকাদের মধ্যে দাতব্য ব্যক্তিত্ব হিসাবে স্কারলেট জোহানসনের নাম বহুল চর্চিত। জনহিতৈষী এ অভিনেত্রী মেইক পোভার্টি হিস্ট্রি, ক্যানসার রিসার্চ ইউকেসহ মোট ২৭টি দাতব্য সংস্থায় অর্থ দিচ্ছেন। 

এছাড়া টেনেসির একটি দাতব্য প্রতিষ্ঠান সোল্সফরসোল-এ দান করেছেন ২০০০ জোড়া জুতা। এমনকি কেনিয়া এবং রুয়ান্ডার দুর্দশাগ্রস্ত বহু মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সুন্দরী এ অভিনেত্রীর পারিবারিক জীবনও সুখ-স্বাচ্ছন্দ্যে ভরপুর। পেশাদার চিলড্রেন’স স্কুলে পড়াকালীন সহপাঠী জ্যাক এন্টোফের সঙ্গে মন বিনিময় করেছিলেন। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্ল্যাক ডালিয়া’র সহ-অভিনেতা জশ হার্টনেটের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। ব্যস্ততার অজুহাতে টিকল না সেই সম্পর্কও। 

এরপর তিনি কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডস-এর সঙ্গে কিছুদিন প্রেম করার পর ভ্যাঙ্কুভার দ্বীপে বিয়ে করেন ২০০৮ সালে। এ দম্পতির বিচ্ছেদ ঘটে ২০১১ সালে। এরপর আবারও বিভিন্নজনের সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে ২০২০ সালে তিনি বিয়ে করেন হোস্ট কলিন জোস্টকে। 

এ সংসারে তাদের রয়েছে এক পুত্রসন্তান। নিউইয়র্ক এবং লস এঞ্জেলেসের দুটো বাড়িতেই তাদের ঘুরে ফিরে থাকা হয়।
 

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit