শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

চট্টগ্রামে বাসচাপায় নিহত বেড়ে ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৮২৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বোয়ালখালীতে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত মো. জলিল (২৪) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আরাকান সড়কের রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসের চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। সে নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়া উপজেলার বৈদ্যপাড়ার বাসিন্দা মৃত বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার দৌলতপুরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। এছাড়া নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৫ বছর। 

নিহতদের মধ্যে একজন ওই দুর্ঘটনাকবলিত সিএনজির চালক ও অবশিষ্টরা যাত্রী বলে জানা গেছে।

জানা যায়, সকালে পটিয়ার বাদামতলা থেকে যাত্রী নিয়ে কালুরঘাট সেতুর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। বিপরীতে বাসটি নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফের ওরসে আসছিল। আরকান সড়কের রায়খালী এলাকায় এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রির সামনে রাস্তায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। 

আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী মো. আবু সুফিয়ান বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে বাসটি চালালে এ দুর্ঘটনা ঘটে। বাসচালক সম্ভবত নেশাগ্রস্থ ছিলেন।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় এক নারীসহ চারজন ঘটনাস্থলে মারা যান। অটোরিকশাচালক এবং একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit