সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

মেয়ের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত শাহরুখ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ‘বাদশা’র মেয়ে তিনি। এখনও পর্যন্ত এটাই তার সব থেকে বড় পরিচয়। সেই পরিচয়ের উপর ভর করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। নামী-দামি তারকার পার্টি থেকে শুরু করে আম্বানীদের ঝলমলে অনুষ্ঠানেও চোখ এড়ায়নি সুহানার উপস্থিতি।

এখনও পর্যন্ত মুক্তি পায়নি বলিউডে তার প্রথম কাজ। তবে এর মধ্যেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেলেন বাদশা-কন্যা। আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুহানা। পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসাডর হিসেবে জায়গা করে নিলেন সুহানা খানও। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, মেয়ের প্রশংসা করার পাশাপাশি, নিজের পিঠও চাপড়ে নিলেন শাহরুখ।

আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর হওয়ার পরে বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে এলেন সুহানা খান। সেখানেই প্রথমবার মাইক হাতে বক্তব্য রাখলেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে।

সুহানার এই আত্মবিশ্বাস চোখ এড়ায়নি তার বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিও সামাজি যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেন শাহরুখ। ভিডিওর আবহে তারই ছবি ‘কাল হো না হো’-র ‘প্রিটি ওম্যান’ গান। সুহানার ভিডিও পোস্ট করে শাহরুখ লেখেন, ‘‘সুন্দর পোশাক, সুন্দর কথা… খুব ভাল হয়েছে! আর আমি যদি নিজেকেও এর জন্য একটু সৌজন্য দিই, খুব ভালভাবে বড় হয়েছ তুমি!’’ শাহরুখের লেখায় স্পষ্ট মেয়ের জন্য তার গর্ব। সঙ্গে, মেয়েকে ভাল মানুষ করতে পেরেও যে সন্তুষ্ট তিনি, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বাদশা।

বছর কয়েক আগে মাদক কাণ্ডে আরিয়ান খানের নাম জড়ানোর পরে প্রশ্ন উঠেছিল বাবা হিসেবে শাহরুখ খানের ভূমিকা নিয়ে। তখন কোনও সমালোচনার উত্তর দেননি শাহরুখ। সেই ঘটনার কয়েক বছর পরে প্রচারের আলোকবৃত্তে এসেছেন সুহানা ও আরিয়ান দু’জনেই। অতীতের তিক্ততা ভুলে এখন ছেলেমেয়েকে নিয়ে শুধুই গর্বিত বলিউডের বাদশা।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit