বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

পাঁচ সিটিতে আ.লীগের ৪১ জনের মনোনয়ন ফরম জমা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিপ্লব বড়ুয়া বলেন, পাঁচ সিটিতে আওয়ামী লীগের ৪১ জন মনোনয়নের আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরে ১৭ জন ও সবচেয়ে কম রাজশাহীতে ৩ জন মনোনয়নের আবেদন করেছেন। তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল বেলা ১১টায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে এবারের সিটি নির্বাচনকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। জনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে। এর আগে গত ৩ এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোট অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল ও ৮ মে-র মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে ও ২৫ মে-র মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit