শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

সর্বকালের বৃহত্তম মহড়ায় যুক্তরাষ্ট্র-ফিলিপাইন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ঘিরে চীনের বড় আকারের মহড়ার এক দিন পরই সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। 

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার ২০০ সেনা, ফিলিপাইনের পাঁচ হাজার ৪০০ ও ১০০ অস্ট্রেলীয় সেনা। বালিকাতান নামের এই মহড়া ফিলিপাইনের কয়েকটি প্রদেশের আশপাশে পরিচালিত হচ্ছে। 

চলতি বছরের শুরুতে কয়েক দশকের পুরোনো জোটকে এগিয়ে নিতে নতুন প্রতিরক্ষা চুক্তি করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। সে সময় ?উভয় দেশই সবচেয়ে বড় বার্ষিক বালিকাতান মহড়ার আয়োজন করার সিদ্ধান্ত নেয়। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন। ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। 

এর প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে তিন দিনের বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তাইওয়ানের চার পাশে চলে মহড়া। চীনের এই সামরিক মহড়া শেষ হয় সোমবার।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit