সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

শীতের কোন সবজি কীভাবে সংরক্ষণ করবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

মৌসুম ভেদে সব্জির বাজারের চিত্রটিও বদলাতে থাকে। শীতকালে যে সব্জি পাবেন, বর্ষা কিংবা গরমে খুঁজলেও সেগুলি পাবেন না। সারা বছর পাওয়া যায় এমন সব্জির তালিকা কিন্তু খুব বেশি দীর্ঘ নয়। মটরশুঁটি, গাজর এবং পালং শাক— শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর তিনটি সব্জি। কিন্তু সারা বছর পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি খাবেন না? তা কেন, একবারে বেশি করে কিনে ফ্রিজে রেখে দিন। তবে সংরক্ষণের কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলা জরুরি।

মটরশুঁটি

ঠিক করে রাখলে সার বছর মটরশুঁটি সতেজ রাখা সম্ভব। তবে একসঙ্গে অনেক বেশি মটরশুঁটি রাখবেন না। সর্বোর্চ ১-২ কেজি মটরশুঁটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে মটরশুঁটিগুলি খোসা থেকে ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর পানি ঝরিয়ে হালকা সিদ্ধ করে নিন। মটরশুঁটিগুলি ঠান্ডা হয়ে এলে ব্লটিং পেপারে মুড়িয়ে রাখুন। হাওয়াতেও শুকিয়ে নিয়ে বাতাস ঢোকে না এমন একটি কৌটোতে রেখে তার পর জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিন। ছ’মাস পর্যন্ত ভাল থাকবে।

গাজর

হালুয়া হোক কিংবা কেক— সারা বছর গাজরের স্বাদ নিতে চাইলে সংরক্ষণের উপায়ও জানতে হবে। প্রথমে গাজরগুলি টুকরো করে কেটে দিন। তার পর দু’মিনিট মতো গরমপানিতে ভাপিয়ে নিন। তার পর বরফ পানিতে ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। গাজর ঠান্ডা হয়ে এলে গাজরের টুকরোগুলি আলতো করে মুছে নিন। এর পর একটি ট্রেতে গাজরগুলি ছড়িয়ে দিয়ে হাওয়ায় রেখে দিন। কয়েক ঘণ্টা পরে বাতাস ঢোকেন না এমন একটি বাক্সে গাজরগুলি রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। দীর্ঘ দিন ভাল থাকবে ফ্রিজে।

পালং শাক

ডাল থেকে শাক ছাড়িয়ে গরম পানিতে ভাপিয়ে নিন। তার পর বরফ পানিতে সেগুলি ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। একটি থালায় শাকগুলি ছড়িয়ে খোলা বাতাসে রেখে দিন যত ক্ষণ না শুকিয়ে যায়। শুকিয়ে এলে শাকগুলি ভাঁজ করে জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিন। ভাল থাকবে শাক।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit