শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম

টঙ্গীতে ১৫ বছরের পরিত্যক্ত দলিলে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে ১৫ বছরের পরিত্যক্ত অবিলিকৃত ও দাবিহীন দলিল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন তুরাগ নদের তীরে দলিল বিনষ্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার, টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান স্বপন, নকলনবিশ সমিতির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কর্তৃক নির্দেশক্রমে অবিলিকৃত ও দাবিহীন দলিল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। ১৯৯৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দলিলের মূলকপি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সাবরেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার।

 

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit