রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আউয়ালের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ আদেশের ফলে আব্দুল আউয়ালের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, কে আর খান পাঠান ও মো. সাগর হোসেন।

আইনজীবীরা জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়ালের বিরুদ্ধে ২০২১ সালে একটি রাজনৈতিক মামলা হয়। সেই মামলায় চার্জশিট গ্রহণ করা হয়। ওই চার্জশিটের কারণে গত ২৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit