শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

লস অ্যাঞ্জেলেসের পানিতে মিলল ভয়ংকর ব্যাকটেরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এমনকি চিকিৎসায় ‘শেষ ভরসা’ হিসেবে পরিচিত খুবই শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক কোলিস্টিনের বিরুদ্ধেও প্রতিরোধী প্রমাণিত হয়েছে এটি। ব্যাকটেরিয়াটি এখন লস অ্যাঞ্জেলেসজুড়ে পানির উৎসে ছড়িয়ে পড়ছে। ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সবার কপালেই চিন্তার ভাজ।

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন মতে, করোনা মহামারির সময় থেকেই লস অ্যাঞ্জেলেসে পানির উৎসগুলোতে সংক্রামক জীবাণুর উপস্থিতি আছে কিনা তা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জয়েন্ট ওয়াটার পলুশন কনট্রোল প্লান্ট ও হাইপারিয়ন ওয়াটার রিক্লেমেশন প্লান্ট নামে রাজ্যের সবচেয়ে বড় দুই পানি শোধনাগারে অপরিশোধিত পানি পরীক্ষাকালে নতুন ধরনের ব্যাকটেরিয়াটির সন্ধান পাওয়া যায়।

ওই দুটি পানি শোধনাগার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রায় ৭৫ লাখ অধিবাসীকে পানি সরবরাহ করা হয়। ব্যাকটেরিয়াটি রাজ্যের গবেষক ও বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলেছে। কারণ সব ধরনের অ্যান্টিবায়োটিক এমনকি পেনিসিলিন প্রয়োগ করেও ব্যাকটেরিয়াটি নিস্ক্রিয় করা যায়নি।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার পরিবেশ প্রকৌশলের সহযোগী অধ্যাপক ও গবেষক অ্যাডাম স্মিথ বলছেন, পরীক্ষায় দুটি অভিনব ছোট প্লাজমিডের উপর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের জিন পাওয়া গেছে। প্লাজমিড হলো ডিএনএর বৃত্তাকার টুকরা যা বিভিন্ন ধরনের সম্পর্কহীন ব্যাকটেরিয়ার মধ্যে ভাগ হয়ে যেতে পারে।

স্মিথ আরও বলেন, ‘সম্ভবত সবচেয়ে ভীতিকর দিক হলো, নতুন ব্যাকটেরিয়াটির অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিষয়টি অন্যান্য ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit