বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
অবহেলায় মৃত প্রায় উলাশী’র জিয়া খাল : ধ্বংশ হয়ে গেছে জিয়া মঞ্চ নামে জিয়ার ঘর মাটিরাঙ্গায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি মাদ্রসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে সরকার বদ্ধপরিকর-এমপি অধ্যপক মতিয়ার রহমান শেষ ওয়ানডের সেরা খেলোয়াড় ছিলেন সৌম্য, তাকেই দলে রাখেনি বাংলাদেশ নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১ স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ বৈধ ভিসায় গ্রিস গিয়ে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা!

সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল শিশুটি, সাপের কামড়ে মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিশুটির বাবা-মা। 

সোমবার (১০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান তার পায়ে কামড়ের চিহ্ন। পরে আশেপাশে তাকিয়ে সিঁড়ির নিচে সাপ দেখতে পান তারা। 

এরপর শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রাকিব খান কান্নাজড়িত কন্ঠে বলেন, “ঘরের সামনে সিঁড়িতে গিয়ে বসার পরই মেয়ের পায়ে সাপটা কামড় দেয় এবং চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই, ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ, ততক্ষণে মেয়ে বমি করতে শুরু করে দেয়।”

তিনি আরও বলেন, “মেয়েটি আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। কিন্তু মেয়েটিকে বাঁচাতে পারলাম না।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit