শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কেজিতে ৫ টাকা বাড়ল সারের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : প্রতিকেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার (১০ এপ্রিল) আদেশ জারি করে কৃষি মন্ত্রণালয়।

আদেশের দিন থেকেই এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।

দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হয়েছে।

অন্যদিকে ৫ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে। যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit