রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আত্মীয়বাড়ী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাফিজুর রহমান (৪২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শিপচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সোমবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, হাফিজুর রহমান মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে এক আতœীয়ের বাড়ি থেকে ঝিকরগাছায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের খলশি বাজারের নিকটে পৌছালেসড়কের পাশে বন্ধ করে রাখা একটি রুলারের (রাস্তা নির্মান কাজে ব্যবহৃত) সাথে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে তারা দুইজনই মারাত্মক আহতহন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাফিজুর রহমানের স্ত্রী যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই খোরশেদ আলম।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit