শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইউক্রেনে ফিরেছে স্ট্রিট লাইট, শুরু হচ্ছে বিদ্যুৎ রপ্তানিও

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। ফলে বন্ধ হয়ে যায় দেশটির বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম। তবে ছয় মাস পর আবারও তা চালু হলো। আর বিদ্যুৎ রপ্তানির সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব ইউরোপের দেশটি।

সম্প্রতি রপ্তানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে সই করেন ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো। তিনি বলেন, কেন্দ্রগুলো গত দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে। ইউক্রেনীয়রা এখন আর বিদ্যুৎ সংকটে ভুগছে না। আমাদের এবারের পদক্ষেপ—বিদ্যুৎ রপ্তানি করা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারের জন্য আমাদের অর্থ দরকার।

গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে অব্যাহত আক্রমণ চালাতে থাকে রাশিয়া। ওই সময় দেশটির বিভিন্ন অংশের মানুষ ব্ল্যাকআউটের শিকার হয়েছিল। ফলে ওই সময় বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছিল তারা। কিন্তু এখন আবার বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়ে উঠেছে ইউক্রেন।

এদিকে ইউক্রেনের সাধারণ মানুষ বলছে, তাদের শহরগুলো এখন বদলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ডিনিপ্রো শহরের এক নারী বলেন, ‘অবশেষে স্ট্রিট লাইটগুলো ফিরে এসেছে। শহরের রাস্তায় হাঁটা এখন আর ভীতিকর নয়।’ তবে দেশটির বিদ্যুৎ নেটওয়ার্কের অপারেটর ইউক্রেনারগো এখনো কেন্দ্রগুলোতে রুশ আক্রমণের আশঙ্কা থেকে বের হতে পারছে না। তারা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের কেন্দ্রগুলোতে ১ হাজার ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

 

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit