চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ রেজওয়ান মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদুল হক, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম দুলাল মৃধা, বিজয়নগর ইছাপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ হুমায়ুন কবির, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মামুন চৌধুরী, মোছাঃ ফাতেমা বেগম, মোহনা টেলিভিশন এর আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যাগন, সুশীল সমাজের লোকজন, এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজক নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ”বাইসস” স্থানীয় সরকারের পক্ষে জনগণের সেবা দিয়ে আসছে, এই সংগঠনটিকে আরো বেশী ত্বরান্বিত করার বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এছাড়াও জেলার প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে ”বাইসস”এর কমিটির গঠন বিষয়ক মতবিনিময় করেন উপস্থিত ইউনিয়ন পরিষদের সদস্যরা। এসময় তারা কৃষি খাতে উন্নয়ন ও প্রবাস থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনয়নে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০১