শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সংসদীয় কমিটির কাছে জবাদিহি নিশ্চিত করতে হবে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, মন্ত্রণালয়গুলোকে স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে না। স্থায়ী কমিটি সুপারিশ করলে তা মন্ত্রণালয় দেখে না। কমিটি থেকে সুপারিশ পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে, এমন ব্যবস্থা করতে হবে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে।

আজ সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে জিএম কাদের এ সব কথা বলেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, মন্ত্রীদের পরিববর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বিধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। সেই ঘোষণা অনুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।  

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকারি দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠ। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সরকারের যে কোন প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সরকারি আইন, সরকারি দলের সম্মতি পায় ও সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই তা সংসদে অনুমোদন লাভ করে। সংশোধন, গ্রহণ বা বর্জন সরকারের মর্জির উপর নির্ভরশীল। তাই সংসদ কার্যতঃ শুধুমাত্র সরকারি আইন প্রনয়ণে বৈধতা দেওয়া ছাড়া কিছু করতে সক্ষম নয়। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যন্ত আবশ্যক।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit