সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ঈদে অমির ‘হোটেল রিলাক্স’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে এটি। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিরিজটি। নির্মাতা জানান, ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন।

ব্যাচেলর পয়েন্টখ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। ‘হোটেল রিলাক্স’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সম্প্রতি। তাতে পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে দেখা গেছে। প্রত্যেকে আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়ে নেটিজনদের।

অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি। ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই। 

অমি আরও বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit