সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সাধারণ জীবনযাপন, আয়ের কোটি টাকা কী করেন গায়ক অরিজিৎ?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : তারকা জগতের চাকচিক্য কিংবা অহংকার কোনোটাই স্পর্শ করতে পারেনি গায়ক অরিজিৎকে। অথচ তার সম্পত্তির পরিমাণের এতটুকু কমতি নেই। দেশ-বিদেশের সিনেমার গান আর শো করে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি রুপি। একেকটি গানের জন্য তার পারিশ্রমিক ১৫ থেকে ২৫ লাখ রুপি।

অথচ ছেলেকে ভালো কোনো স্কুলে পড়ান না তিনি। নিজের জন্মস্থান ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এককালে যে স্কুলে নিজে পড়েছিলেন, সেই ছোট স্কুলটিতেই ভর্তি করেছেন ছেলেকে। এতদিন গাড়ি কেনেননি। নিজের ম্যানেজারের চাপে সম্প্রতি একটি সুলভ মূল্যের গাড়ি কিনেছেন। কিন্তু এত টাকা থাকার পরও কেন এ দৈন্য দশায় অভ্যস্ত অরিজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, উপার্জিত টাকার সামান্য দিয়েই নিজ আর পরিবারের খরচ চালান এ সুপারস্টার। বাকি টাকা তিনি খরচ করেন বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণে। নিজে যে স্কুলে পড়েছিলেন সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলের উন্নতিতে কাজ করছেন তিনি। স্কুলটিকে উন্নত শিক্ষাব্যবস্থাসম্পন্ন করতে নিয়েছেন সভাপতির দায়িত্ব।

এ ছাড়াও নিজ উদ্যোগে অরিজিৎ একটি স্বেচ্ছাসেবী সংস্থাও খুলেছেন। ভবিষ্যতে নিজ গ্রামে সবার জন্য হাসপাতাল করার চিন্তাভাবনাও রয়েছে এই গুণী শিল্পীর।  দুস্থ শিশুদের হার্টের চিকিৎসা কেন্দ্র চালুসহ নানা সামাজিক উদ্যোগ নিতে প্রায়ই দেখা যায় তাকে। রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুস্থ ও দরিদ্রদের অর্থসাহায্যও করেন তিনি।

ওই গ্রামের শিশুদের বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা চালু করার পাশাপাশি ইংরেজি ভাষা আর গান শেখানোর ব্যবস্থাও করতে চান এ গায়ক। অরিজিতের জীবন দর্শন হলো, নিজের স্বার্থ নয়, বরং সমাজের সার্বিক উন্নতিই একজন প্রকৃত মানুষের লক্ষ্য হওয়া উচিত। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit