শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

আইপিএলে যাওয়ার আগে যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (৯ এপ্রিল) বিকেলে তিনিও পাড়ি জমালেন কলকাতার উদ্দেশে। এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন। আজ শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারকা এই ওপেনার।

লিটনের মতে, আইপিএলের মতো টুর্নামেন্ট তার জন্য বড় ধরনের সুযোগ। এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে চান তিনি। লিটনের ভাষ্য, ‘এ রকম একটা ইভেন্টে কখনো যেতে পারিনি। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি, খেলার মধ্যে আছি। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’
 
এবারের আইপিএলে কলকাতার দলে ওপেনার আছেন লিটনসহ তিনজন। তিনজনই বিদেশি। তাদের মধ্যে যেকোনো একজনকেই ম্যাচে খেলানোর সম্ভাবনা থাকবে। তাই জেসন রয় এবং রহমানউল্লাহ গুরবাজকে টপকে যে খুব একটা ম্যাচ খেলার সম্ভাবনা আছে লিটনের- এমনটা নয়। বিষয়টা জানেন লিটন নিজেও। তবে সুযোগ পেলে যেকোনো পজিশনেই পারফর্ম করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই ব্যাটার। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি জানি না খেলব কি না। তারা যদি খেলায় যেকোনো পজিশনে ভালো খেলার চেষ্টা করব। এটা শেখার অংশ। যদি নাও খেলতে পারি চেষ্টা করব আইডিয়া নেয়ার যেটা ফিউচারে কাজ দেবে।’

কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘদিন ধরেই খেলে আসছেন সাকিব আল হাসান। তাই ড্রেসিংরুমের আবহাওয়াটাও অনেকটাই পরিচিত তার। সেই ব্যাপারটাই ধরা পড়ল লিটনের কণ্ঠেও, ‘ব্যাপারটা এখন সম্পূর্ণ আলাদা। একসাথে যেতে পারলে অবশ্যই ভালো লাগতো। জাতীয় দলে একসাথে, আবার কেকেআরেও ড্রেসিংরুম শেয়ার করতে পারলে ভালো লাগতো। এখন কোনো একটা কারণে তিনি যেত পারছেন না।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit