সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারো। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। সুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না।
 
কিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে ভালো আছেন। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী। কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।

 ২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ‘ভোগ’ এর এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি, কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।’

গেল বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সঙ্গে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।’ টেইলর সুইফট বর্তমানে মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যার্লিংটনে কনসার্ট সেরেছেন গায়িকা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit