বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

মাধবদীতে বিএনপির অবস্থান কর্মসূচি, আ,লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৪২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর উপজেলা বিএনপির আয়োজনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের এবং ১০ দফা দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ ৮ এপ্রিল মাধবদী বাজারের কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দুপুর ২টায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে মাধবদী গরুরহাট (ম্যানচেস্টার )চত্বরে অবস্থান কর্মসূচী পালন করছিল।

বিএনপির কর্মসূচীর প্রায় শেষ পর্যায়ে মাধবদী শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসে বিএনপির কর্মসূচী শেষ করে চলে যেতে বললে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এসময় পুলিশের সাথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেয়। বিএনপির অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী।

নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসেন বিদ্যুৎ, মাধবদী শহর বিএনপি নেতা আমানউল্লাহ, আনোয়ার হোসেন আনু, সোলায়মান কমিশনার, সাবেক ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম, বিএনপি নেতা শাহানউল্লাহ, সহিদুজ্জামান অপু, মাধবদী থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন রাজিব প্রমূখ।

অপরদিকে আওয়ামীলীগের শান্তি সমাবেশের নেতৃত্বদেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির, মাধবদী শহর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ:বাকির, বাবুল ভূইয়া, কৃষকলীগ নেতা খায়রুল, শ্রমিকলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রানা মোহাম্মদ মাসুদ, মহিলালীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit