সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

একাধিক পরকীয়ার কারণে প্রকাশ্যে চড় খেয়েছিলেন করণ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : পরকীয়া সম্পর্কে করণ এতটাই বেসামাল ছিলেন যে প্রকাশ্যে তাকে চড় খেতেও দেখেছে সহকর্মীরা। করণের মিডিয়ায় অভিনয় শুরু টিভি সিরিয়ালের মাধ্যমে। তার সূত্র ধরেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আরেক টিভি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। বিয়ের পর ১০ মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়।

কারণ শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই করণ কোরিয়োগ্রাফার নিকোল অ্যালভারেসের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান। প্রথম বিবাহ বিচ্ছেদের তিন বছর পর  সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন করণ। বিয়ের পর জেনিফারও জানতে পারেন নিকোলের সঙ্গে করণের এখনও অবৈধ সম্পর্ক রয়েছে। এ দিকে প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গেও ঘনিষ্ঠতা চালু ছিল করণের।

এ ঘটনার পর শ্রদ্ধা এবং নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ। কিন্তু এরপরই প্রযোজক গুল খানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে করণের। একদিন শুটিং স্পষ্টের একটি  নির্জন জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় সুরভি আর করণকে দেখে ফেলেন জেনিফার। রাগ সামলাতে না পেরে সেখানেই কষে চড় মারেন জেনিফার। সম্পর্কেরও ইতি টানেন।

এরপরই তৃতীয় বারের মতো বিয়ের বন্ধনে জড়ান বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে।  বিপাশাকে বিয়ে করার পর মিডিয়ায় করণকে নিয়ে কোনো পরকীয়ার স্ক্যান্ডাল এখন পর্যন্ত ছড়ায়নি। অথচ বিপাশাকে বিয়ের আগে এক নয় একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনায় থাকতে দেখা যেত এ অভিনেতাকে।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit