সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ত্রিশ বছর পরও ‘দিব্যার মৃত্যু’ রহস্যে মোড়ানো!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের গ্ল্যামার কুইনের মৃত্যু আজও রহস্যে মোড়ানো। তার মৃত্যুকে চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না প্রত্যক্ষদর্শীরা। কারণ পুরো ঘটনাই ঘটে মাত্র তিন মিনিটের মধ্যে। দিব্যার ফিল্মি যাত্রার শুরু দক্ষিণি সিনেমা দিয়ে। তেলেগু ছায়াছবি ‘বব্বিলি রাজা’তে অভিনয় করার পরই বলিউড পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন তিনি। এর পর একে একে হিন্দি আর তামিল সিনেমায় ধরা দেন এ অভিনেত্রী।

১৯৯২ সালে বিশ্বাত্মা সিনেমার গান সাত সমন্দর পার এখনও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অল্প সময়ের মধ্যেই রূপ আর দক্ষতা গুণে বলিউডে রাজত্ব শুরু করেছিলেন দিব্যা। তাই সেসময় নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তিনিই পেতেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই ১৯৯২ সালে পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল দিব্যার। পরের বছরই আকস্মিক মৃত্যু হয় নায়িকার।

৫ এপ্রিল, ১৯৯৩ রাত ১১টায় স্বামীর বাড়িতে ছিল জমকালো পার্টি। এ পার্টির ভরা অতিথির মাঝেই ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। আমন্ত্রিত অতিথিরা যখন উপর থেকে দিব্যার লাশ পড়তে দেখেন কিছুতেই মিলাতে পারছিলেন না তার মৃত্যুর কারণ। আত্মহত্যা নাকি আত্মহনন তা আজও অজানা রয়ে গেছে। প্রতিশ্রুতিমান এক অভিনেত্রীর অকালে ঝরে যাওয়াকে সহজে মেনে নিতে পারেনি বলিউড জগত। একে অন্যের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বারবার। কিন্তু আড়ালে কে? খোঁজ মেলেনি আজও। পুলিশও যথেষ্ট তথ্য প্রমাণ না পেয়ে তদন্ত বন্ধ করেছে।

মৃত্যুর আগে অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল বলিউড কিং শাহরুখ খানের। সেসময় শাহরুখ দিল্লিতে ছিলেন। টিভিতে অভিনেত্রীর মৃত্যু সংবাদ শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না শাহরুখ। যদি দিব্যা না মারা যেতেন তবে কাজল শাহরুখের চেয়ে দিব্যা শাহরুখ জুটিই বেশি জনপ্রিয় হয়ে উঠত, এমনটাই মনে করেন বলিউড বোদ্ধারা।

দিব্যাকে হারানোর ত্রিশ বছর পার হয়েছে। অথচ ক্যারিয়ারের তুঙ্গে থাকা এ অভিনেত্রীর হঠাৎ মৃত্যুর কারণ আজও খুঁজে পায়নি পুলিশ। দিব্যার মৃত্যুর মাধ্যমে বলিউডের আকাশ থেকে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের পতন হলেও সে নক্ষত্র পতনের কারণ সবার কাছে আজও হয়ে আছে রহস্যময়।

সূত্র: আনন্দবাজার  

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit