শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরায়েলি নারীদের লক্ষ্য করে গুলি, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের হামরা শহরের কাছে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি তরুণী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, তিন নারীকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। এরপর সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এর মধ্যে দুজনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর এক নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা সম্পর্কে বোন ও তাদের বয়স ২০ বছরের কাছাকাছি। অপর দিকে তাদের মায়ের বয়স প্রায় ৪৫। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হামলাকারীর গাড়ির সঙ্গে ইসরায়েলি নারীদের বহনকারী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু সেনারা সেখানে উপস্থিত হয়ে দেখতে পান গাড়িতে গুলির চিহ্ন রয়েছে।

প্রসঙ্গত, আল-আকসা মসজিদে হামলা এবং এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার কারণে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন সময়ই দুই ইসরায়েলি নিহত হওয়ার ঘটনা ঘটল। এ নিয়ে এখন সেখানে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তারা।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit