শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

তারাবির নামাজে ইমামের কাঁধে বিড়াল, অতঃপর …

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদভর্তি মুসল্লিদের তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। এমন সময় একটি বিড়াল এসে উঠে বসে তার কাঁধে। এ ঘটনায় একটুও বিরক্ত হননি ইমাম। বরং বিড়ালটিকে আদরই যেন করলেন। মঙ্গলবার (০৪ এপ্রিল) আলজেরিয়ার একটি মসজিদে এ ঘটনা ঘটে। সোশালে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই দৃশ্যটি সবার হৃদয় জয় করে নেয়।

দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্ত হননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সাথে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং পবিত্র কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখও স্পর্শ করে সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিড়ালটি তার কাঁধ থেকে ঝাঁপিয়ে পড়ে এবং প্রাঙ্গণে ঘুরে বেড়ায়।

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সোশালে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ইমাম। সোশালে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।

এদিকে সোশালে শেয়ার হওয়ার পর ভিডিওটি ৪৬ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। শেয়ার হয়েছে ১০ হাজার। একজন মন্তব্য করেছেন, ‘দৃশ্যটি এত সুন্দর, আমার চোখে পানি চলে এসেছে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এমন কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় বিড়ালটি যেন আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিল। আল্লাহ আপনার মঙ্গল করুন।’

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit