সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

মেসি জাকারবার্গকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ‘টাইম’ ম্যাগাজিনের এক পাঠক জরিপে মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

এ তালিকায় শাহরুখ খান পেছনে ফেলেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের। 

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন ‘বলিউড বাদশা’। বলা যায়, ফেরার মতোই ফিরেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’ আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর। এ আয়োজনে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন এই বলিউড অভিনেতা।

এ তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা। যারা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছিলেন।

করোনা মহামারির সময় যারা মানুষকে মহামারি থেকে রক্ষা করতে দিনরাত সেবা করে গেছেন, সেসব স্বাস্থ্যসেবা কর্মীরা ভোট পেয়েছেন ২ শতাংশ। তারা রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। দুজনই ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। গত বছরের ডিসেম্বরেই যার অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা- সেই লিওনেল মেসি ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।

শাহরুখ খানকে সামনে দেখা যাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায়। এছাড়া রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও তিনি অভিনয় করবেন। এছাড়া সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

 

কিউটিভি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit