সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

প্রভাকে নিয়ে মিথিলার এ কেমন ফেসবুক পোস্ট!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ৫ এপ্রিল (বুধবার) রাতে মিথিলা এ পোস্ট দর্শকের সঙ্গে শেয়ার করেন। ওই পোস্টটি মূলত ছিল প্রভাকে নিয়ে এক সাংবাদিকের নিউজ।

বাংলাদেশের খ্যাতিমান প্রথম শ্রেণির এক পত্রিকার (দ্য ডেইলি স্টার) সাংবাদিক নাজিবা বাশার প্রভাকে নিয়ে একটি নিউজ করেন গত ৪ এপ্রিল।

প্রভাকে নিয়ে লেখা ওই নিউজ লিংক মিথিলা শেয়ার করেন ৫ এপ্রিল (বুধবার) রাতে। নাজিবা বাশারের লেখা সেই নিউজের সারমর্ম এই যে, তিনি সাংবাদিকতার স্টুডেন্ট না হলেও সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ থেকে এ পেশায় যোগ দেন।

তিনি আরও লেখেন, ১৩ বছরের সাংবাদিকতায় তিনি সব সময় চেয়েছেন, ভালো এবং মন্দকে হাইলাইট করতে। সাংবাদিকতার পাশাপাশি মিডিয়ায় তিনিও একজন অভিনেত্রী। কিন্তু সহকর্মী অভিনয়শিল্পীদের তিনি যখন বলতেন আমিও সাংবাদিক, তখন সব অভিনয়শিল্পী সাংবাদিক না বলে তাকে বলত সাংঘাতিক।

নাজিবা বাশারের সেই নিউজের ছবিতে রয়েছে শনিবার (১ এপ্রিল) অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয়া প্রভার ছবি।

সেই নিউজ লিংক শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখেছেন, নাজিবা বাশার। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। এই স্ট্যাটাসের কমেন্টেস বক্সে নাজিবা বাশারও জানিয়েছেন ভালোবাসার বার্তা। 

এদিকে ১ এপ্রিল সংবাদ সম্মেলনে সাংবাদিকের দিকে অভিনেত্রী প্রভা আঙুল তুললেও রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন তিনি।

যেখানে প্রভা জানান, সাংবাদিকদের সঙ্গে তার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit