এর আগে বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটে। সেখানে যাযাবর পশুপালক এবং জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়।
বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।
ওটুকপোর স্থানীয় সরকারের চেয়ারম্যান বালা এজেহ বলেছেন, বুধবার বিকেলে বন্দুকধারীরা যখন হামলা চালায়, তখন মানুষ একদিন আগে তিনজন নিহতের ঘটনায় শোক পালন করছিল। এদিকে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে তারা বলছে, উভয় হামলার মধ্যে যোগসূত্র রয়েছে।






















