শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ৩০টি রকেট হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদুল আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সরকারি টিভি চ্যানেল কেএএন জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত হানে। ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরায়েল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরো জানিয়েছে, ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নীচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে। লেবাননের কোনো গ্রুপ ইসরায়েলে রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল-আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit