সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার : মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানালেন। ফেসবুকে এক পোস্টে ছেলের নাম জানিয়ে অগ্নি’খ্যাত এই নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।’এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে- এই সমস্ত জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। ’

যোগ করে মাহি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না। ’

তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit