শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেটলার নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেটলার নিহত হয়েছে। উত্তর জেরিকো গভর্নেটের অবৈধ হামরা সেটেলমেন্টে এই ঘটনা ঘটে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, অস্ত্রধারীরা প্রকাশ্যে একটি গাড়িতে গুলি চালালে দুই ইসরায়েলি সেটলার নিহত হন। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। 

 দ্য মাজেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুইজন নারী নিহত হয়েছেন। তৃতীয় আরেকজন আহত হয়েছেন তার অবস্থা গুরুতর।

লেবানন এবং গাজায় ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী হামরার নিকটবর্তী বসতি ঘিরে থাকা এলাকায় অপরাধীদের সন্ধানে নেমেছে।  

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit