শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

জাপানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১০ জন আরোহী ছিলেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছে সাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এতে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।  

তিনি বলেছেন, ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি ইউএইচ-৬০ উড়োজাহাজ সৈন্যদের পরিবহন করছিল। মিয়াকোজিমায় জিএসডিএফের ঘাঁটি থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit