সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘ওয়ার-২’-এ একসঙ্গে হৃতিক-এনটিআর জুনিয়র!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক সম্প্রতি প্রকাশ পেয়েছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবি ‘ওয়ার ২’ ছবির ফার্স্ট পোস্টার। আর সেখানে দেখা গেছে বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে এনটিআর জুনিয়রকে। ছবিতে দেখা যায়, পোস্টারের অর্ধেক জুড়ে হৃতিকের মুখ, বাকি অর্ধেকে এনটিআর জুনিয়র, সাদা কালো সেই ছবির মাঝে লাল রঙে লেখা সিনেমার নাম ‘ওয়ার ২’।

এই ছবি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সিনেমার প্রথম ঝলক। যদিও এটি কোনো অফিশিয়াল পোস্টার নয়। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রের একসঙ্গে কাজ করার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনা থেকেই এই পোস্টার তৈরি করে ফেলেছেন কোনো এক ভক্ত। আর সেটাই সোশাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অন্য অনুরাগীরা নিজেদের মতামতও জানিয়েছেন ওই পোস্টারের নিচে।

মঙ্গলবারই খবর পাওয়া গিয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন ‘ওয়ার ২’। তারপর বুধবারই নতুন খবর আসে, এ সিনেমায় হৃতিকের পাশাপাশি অভিনয় করতে চলেছেন দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র। দীর্ঘদিন ধরেই এ ছবিতে হৃতিকের বিপরীতে দ্বিতীয় নায়কের সন্ধান চলছিল। এবার খবর, যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে হৃতিকের বিপরীতে বলিউডের কোনো নায়ককে নয়, বরং নির্মাতারা বেছে নিয়েছেন বিশ্বখ্যাত দক্ষিণী তারকাকেই। তবে এই ছবিতে জুনিয়র এনটিআরের চরিত্রটি ঠিক কিরকম হবে, সে বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা।

এবারই প্রথম কোনো বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন এনটিআর জুনিয়র। এবার হৃতিকের সঙ্গে এনটিআর জুনিয়রকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় তাদের ভক্ত-অনুরাগীরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit