বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না
Reporter Name
-
Update Time :
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
-
১৩৬
Time View
ডেস্ক নিউজ : আপাতত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে এ আদেশ দেন। একই সঙ্গে এসংক্রান্ত রিট আবেদনগুলোর হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশও বহাল রাখেন আদালত।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়। যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই রায়ের পাল্টা আপিল করে সরকার। আজ দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখলেন।
কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:০৪
Please Share This Post in Your Social Media
More News Of This Category