মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’

কুড়িগ্রামে ৭ জুয়াড়ি গ্রেফতার

এস,এ,বাবু,কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২০১ Time View

এস,এ,বাবু,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দিয়ে ৭ জুয়াড়িকে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার মৃত: সোলেমান আলীর ছেলে আব্দুস ছালাম (৪১), মৃত: এলাহী বক্সের ছেলে রেজাউল করিম (৪৩), মৃত: বশির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪৫), সাইদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (৩১), সিরাবদী শেখের ছেলে আয়াত আলী (৫৫), রোস্তম আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মধ্য কাশিপুর এলাকার ফজলু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে। বাড়ীর মালিক ফজলু মিয়া পালিয়ে গেলেও ওই বাড়ী থেকে তাস, নগদ ৮ হাজার ১২০ টাকা, ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit