বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএনপির কার্যালয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীদের হামলা

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে ফের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে খায়রুল কবীর খোকনের উপস্থিতিতে ঘরোয়া মিটিং চলাকালে জেলা ছাত্রদলের পদবঞ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়।  এসময় কার্যালয়ের গেইটের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের একটি মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে হামলাকারীরা।দলটির নেতাকর্মীরা জানান, সকালে ঢাকা থেকে এসে খায়রুল কবির খোকন ভেতরে প্রবেশ করার পর ছাত্রদলের পদবঞ্চিতরা জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের পকেট গেইট তালাবদ্ধ করে চলে যায়। পরে জেলা বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের মূল গেইট খোলে ভেতরে প্রবেশ করেন। পরে আগামী ৮ এপ্রিল সকল উপজেলায় অনুষ্ঠিতব্য বিএনপির অবস্থান কর্মসূচী সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক মিটিং শুরু করেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মিটিং শুরু হওয়ার পরপরই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসা ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতাকর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ৫-৭টি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর শুরু করে। এসময় সেখানে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে হামলাকারী বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীরা। হামলায় বিএনপি কার্যালয়ের ভবনের গ্লাস ভেঙ্গে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর সেখান থেকে নিক্ষেপ করা ৮-১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কার্যালয়ের কেয়ারটেকার। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের গাড়ীতে, বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয়াসহ ২৬ জানুয়ারি হতে একাধিকবার হামলার ঘটনা ঘটায় পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন জানান ‘হামলাকারীরা সন্ত্রাসী, তারা সরকার দল ও প্রশাসনের ছত্রছায়ায় এই বর্বর হামলা চালিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বারবার সন্ত্রাসীদের এসব হামলায় প্রমাণ হয় প্রশাসন তাদের ছত্রছায়া দিচ্ছে। আমরাও এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব, অথচ তাদের প্রশাসন ঘটনা এড়িয়ে যাচ্ছে।’ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, খবর পেয়ে বিএনপির কার্যালয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit