সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বঙ্গবাজার ট্র্যাজেডি: ১ লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই দেশের মানুষদের আহ্বান জানিয়েছে শোবিজের তারকা শিল্পীরা। তাদের পাশে থেকে ঘুরে দাঁড়ানোর সাহস দেওয়ার কথাও বলেছেন অনেকে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় তারকা তাহসান খান। অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকৃত পোড়াকাপড় সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। সেগুলো বিক্রি করে সে অর্থ দিয়ে ফান্ড তৈরি করছে তাদের সাহায্য করার জন্য।

বিদ্যানন্দের ফান্ডে অংশীদার হতে তাদের থেকে বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন তাহসান, ১ লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। বিষয়টি এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে জানানো হয়েছে।

তারা বলছেন, অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না? এমন আবেগ থেকেই নাকি তারকারা পুড়ে যাওয়া কাপড়ের অংশ সংগ্রহ রাখতে চাইছেন।

বিদ্যানন্দ বলছে, নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit