সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যেক্ষেত্রে সালমানের পদাঙ্ক অনুসরণ করছেন আরিয়ান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে নাম জড়িয়ে আচমকাই প্রচারের আলোয় চলে আসেন শাহরুখপুত্র আরিয়ান খান। খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে তার। তবে আজকাল বেশির ভাগ সময় পরিবারের সঙ্গেই দেখা যাচ্ছে আরিয়ানকে। হয় মা, নয়তো বোন সারাক্ষণ আগলে রয়েছেন তাকে। আরিয়ানের এমন ব্যবহার মন জিতেছে নেটাগরিকদের। সকলেই বলেছেন বাবার মতোই হয়েছে ছেলে। তবে আম্বানীদের অনুষ্ঠানে আরিয়ানকে দেখেই অনেকের ধারণা হয়েছে শাহরুখের প্রভাব যেমন রয়েছে কিছু ক্ষেত্রে আরিয়ানের মিল রয়েছে সালমানের সঙ্গেও। হঠাৎ আরিয়ানকে নিয়ে এমন ধারণার নেপথ্যে রয়েছে কোন কারণ?

আম্বানীদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড। সপরিবারে আসেন শাহরুখ। তবে ছেলে-মেয়ে-স্ত্রীর সঙ্গে নন, আলাদা আসেন। মা গৌরি খান ও বোন সুহানা খানকে নিয়ে লাল গালিচায় প্রবেশ করেন আরিয়ান। তখনই বোনকে এবং অন্যান্য আগত অতিথিদের সঙ্গে যেভাবে হাতের তফাৎ রেখে দাঁড়িয়েছিলেন, তাতেই সালমানের সঙ্গে এই মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকরা। কারণ বিভিন্ন সময় সালমান তার সহ অভিনেত্রীদের সঙ্গে তফাৎ রেখে পোজ দিয়েছেন। আরিয়ানের এই ব্যবহারে ‘সুপুরুষ’-এর তকমা দিয়েছেন নেটাগরিকরা। ২০২৩ সালেই নাকি বলিউডে অভিষেক হতে চলেছে আরিয়ানের। তবে নায়ক নন, পরিচালকের আসনই পছন্দ খান পরিবারের শেহজাদার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit