মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার বোন, থানায় অভিযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামী কর্তৃক নির্যাতিত বোনের পক্ষে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভাই। ফুলবাড়ী উপজেলার পৌরসভার দক্ষিণ সুজাপুর গ্রামের বাসিন্দা শ্রী বাবলু সরকারের ছেলে শ্রী গৌড় সরকার বাদী হয় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রী গৌর সরকার তার বোন শ্রীমতি নবিতা রানীকে ৮ বছর পূর্বে বিয়ে দেন ফুলবাড়ী উপজেলার সেনোরা (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা মৃত নরেশের পুত্র শিশির সরকারের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিসহ বিভিন্ন কারণে বাদী গৌড় সরকারের বোন শ্রীমতি নমিতা রানীকে নির্যাতন করতে থাকেন শিশির সরকার। সংসার টিকিয়ে রাখতে এতদিন নির্যাতন সহ্য করে আসছিলেন শ্রীমতি নমিতা রাণী। বরাবরের ন্যায় গত ৩১ মার্চ দুপুর ৩ টার দিকে শ্রীমতি নমিতা রানীকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এক পর্যায়ে নমিতা রাণী এবিষয়ের প্রতিবাদ জানালে ১নং বিবাদী শিশির সরকার, ২নং বিবাদী জোসনা রানী, ৩নং বিবাদী শ্রী কামিনী রায়, ৪নং বিবাদী শ্রী শিল্পী রানী, নমিতা রানী কে মারপিট করে লাথি-ঘুসি মেরে বিভিন্ন জায়গায় জখম করে ফেলে।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ দায়েরের কথা শুনে পরদিন শিশির সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় নমিতা রানীকে পুনরায় মারধর করতে আসে। সেখানে নমিতা রানীকে মারধর করার দৃশ্য দেখে উপস্থিত লোকজন শিশির সরকারকে বাধা প্রদান করে এবং গনপিটুনি দেয়।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit