বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো: খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো: সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য বাসার সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে বের হন খোরশেদ আলম। পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামরাব এলাকার রেলক্রসিংয়ের সামনে এসে পৌঁছান তিনি।গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে বাশ দিয়ে রেলক্রসিংটি আটকে দেই। এরপর খোরশেদ আলম সেটির নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে রেললাইনে প্রবেশ করে। এসময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আসার আগেই মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যৎ কেন্দ্রে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit