বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তরুণের নাম মো. সাকিব শেখ (১৭)।

তিনি পলাশের চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মো. মালেক শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব শেখ। অন্যদিকে পার্শ্ববর্তী একটি ইটভাটা থেকে ইট বোঝাই করা একটি ট্রলি চরসিন্দুরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ধানমইন্নার টেকের সাম্মার বাড়ি এলাকায় ওই ট্রলিটিকে ওভারটেক করার পর মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন সাকিব। এসময় ওই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান পিষে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় কৌশলে ট্রলির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পলাশ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ওভারটেক করতে গিয়ে ট্রলির চাপায় সাকিব নামের একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ওই ট্রলিটি জব্দ করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit