বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর এ বার সিরিয়ালে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এ বার পর্দায়। সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করে মুখে হাসি ফুটেছে তাঁর। গত বছর ‘কাঁচা বাদাম’ গান তাঁকে বীরভূমের গ্রাম থেকে ভাসিয়ে নিয়ে গিয়ে বিশ্বের দরবারে ফেলেছিল। বহু দিন সেই গানের সাফল্য উপভোগ করেছেন ভুবন, কিন্তু আবার যা তাই। 

বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়েছে। সেই থেকেই অভাব-অনটন ভুবনের নিত্যসঙ্গী। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছু দিন আগেই শিরোনামে এসেছিলেন। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন ‘কাঁচা বাদাম’ গায়ক।

‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ এবং ‘ইস্মার্ট জোড়ি’র মতো বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছে ভুবনকে। সব জায়গায় গিয়েই তাকে ‘পায়ের তোড়া, হাতের বালা…’ গেয়ে যেতে হত। তবে এ বার আর গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন ভুবন।

তার কথায়, “দুই-তিন মাস আগে শ্যুটিং করেছি। সিরিয়ালে আমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।”

ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পরিশ্রমিক হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। গত বছর যখন ‘কাঁচা বাদাম’ নিয়ে খুব হইচই হচ্ছিল, ভুবন বলেছিলেন, “মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।” সেই ইচ্ছাও পূর্ণ হল ভুবনের।

রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ভুবন। তার উপার্জনের পরিমাণও বেড়ে যায়। সেই টাকায় মনের মতো বাড়ি তৈরি করেছিলেন ভুবন বাদ্যকর। তবে সেই বাড়িতে নাকি আর থাকতে পারছেন না তার পরিবার। পাওনাদারের অত্যাচারে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন এখন সবাই। পাশাপাশি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও চলছে। ভুবনের অভিযোগ, বীরভূমের এক গানের স্টুডিয়োর মালিক তাকে ঠকিয়ে নামমাত্র টাকায় এই গানের স্বত্ব হাতিয়ে নিয়েছে। ‘গোধূলিবালা মিউজ়িক’-এর কর্নধার গোপাল ঘোষ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit