বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলে আগুন দিল যুবকেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় গত শুক্রবার সন্ধ্যায় আমন্ত্র বাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত হলে স্থানীয় কিছু যুবক উক্ত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন পত্নীতলা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে।থানায় অভিযাগ সুত্রে জানা গেছে উপজেলা শিহাড়া ইউপির আমন্ত এলাকার জনৈক রুবেল হোসেন ও তার মা মর্জিনা বেগম মোটরসাইকেল যোগে আমন্ত কাঁচা বাজারের সামনে রাস্তায় একটি বাচ্চা রাস্তা পারা-পারের সময় তার মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে।

এ সময় স্থানীয় কিছু যুবক রাসেল হক, মাসুদ রানা ও হাসান এর নেতৃত্বে আরো কয়েকজন উক্ত রুবেল হোসেনকে আটকিয়ে গালাগালি শুরু করে, পরে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় রুবেল হোসেন ও তার মার চিৎকারে এবং আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে রুবেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit