বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নোয়াখালীতে নববধূর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম তানিয়া আক্তার (২২)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের মো.রিপনের স্ত্রী। শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে গৃহবধূ স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন।  

স্থানীয় সূত্রে জানা যায়,গত দুদিন আগে স্বামীর জামা কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সাথে স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী তার রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সাথে জেলার সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল দুপুরের দিকে সে স্বামীর বাড়িতে আত্মহত্যা করে।  খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।

ওসি আরো জানায়, শনিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

 

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit