মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কেন ক্ষমা চাইলেন উরফি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : অদ্ভুত রকমের পোশাকসহ নানা রকমের মন্তব্য এবং চালচলন নিয়ে সব সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। বিশেষ করে নিত্যনতুন পোশাকের কারণেই তাকে নিয়ে সমালোচনা বেশি হয়। 

কখনও তিনি দড়ি দিয়ে, কখনও আবার রাংতা জড়িয়ে খোলামেলা বেশে আসেন জনসম্মুখে। আবার অনেক সময় ব্লেড দিয়ে তৈরি করেছেন পোশাক। এক কথায় তিনি হেঁটেছেন নিয়ম ভাঙার পথে। 

কিন্তু এ বার উরফির সুর বদল। হঠাৎ করেই সবার কাছে চাইলেন ক্ষমা। জানালেন, এমন কোনও পোশাকই আর পরবেন না যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।

শুক্রবার উরফি টুইটে লিখেছেন, ‌‘আমি ক্ষমা চাইছি মানুষের মনে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এ বার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরব, মাফি (ক্ষমা)।’

এর আগে অদ্ভুত পোশাকের কারণে হুমকি, এফআইআর সব ধরনের ঝক্কি পোহাতে হয়েছে উরফিকে। তবে তিনি হাল ছাড়েননি। তবে হঠাৎ কেন তার এমন বোধোদয়, সেই প্রশ্নও তুলছেন অনেকে। কেউ আবার বেমালুম তাজ্জব বনে গেছেন। কেউ খুঁজছেন এমন ঘোষণার নেপথ্য কারণ।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit