রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে হতদরিদ্রদের মাঝে সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণা র দুর্গাপুরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জির উদ্যোগে সাধারণ পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালকদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ ইফতার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, বিরিশিরি বাসট্যান্ড ও পৌরশহরের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাদ্দাম আকঞ্জির ছেলে তারিফ আকঞ্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো শাহিন মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল, যুবলীগ নেতা হুমায়ুন রশিদ বাবু, মহিউদ্দিন জিহাদী, আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সাদ্দাম আকঞ্জি বলেন, আমার অভিভাবক, স্থানীয় এমপি মানু মজুমদার কাকার নির্দেশনায়, আমি সবসময়ই চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। এইর ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমি যতদিন বেঁচে থাকবো, গরিব দুঃখী, অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit