মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সুসংবাদ দিলেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : চমৎকার একটি আনন্দের সংবাদ দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক অঙ্গনে তার আরও একটি অর্জন টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। ১৪তম ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে ছবিটি। 

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানান জয়া। প্রকাশ করেন নিজের উচ্ছ্বাসের কথাও।

জয়া লেখেন, চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!

১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ছিল জীবনঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে নকশীকাঁথার জমিন ছবিটি তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে ছবিটি ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!

নকশীকাঁথার জমিন জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দুজন বিধবা নারী। সেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান।

এ ছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন। চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit