সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

বিয়ে করতে চান শ্রীলেখা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিচ্ছেদ হয়ে গেছে বহু বছর আগে। এরপর আর নতুন করে সাত পাকে বাধা পড়া হয়নি তার। মেয়েকে নিয়ে সিঙ্গেল জীবন পার করে দিচ্ছেন তিনি। 

শ্রীলেখা বিয়ে যে করতে চান না, বিষয়টি কিন্তু তিা নয়। তিনি যেমন চাচ্ছেন, তেমন পাত্র না পাওয়ায় আর বিয়ে করা হয়ে ওঠেনি। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে বিয়ে প্রসঙ্গে এমনটিই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় ওই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ৫০ বছর বয়সি শ্রীলেখা। সেখানে বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি জানান, বিয়ের কথা ভাবেননি বা চাননি বিষয়টা এমন নয়। কিন্তু বিয়ের জন্য সুন্দর কাউকে তিনি পাননি। এখানে সুন্দর বলতে তিনি চেহারার কথা বলেননি।

সুন্দর বলতে কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যাও দেন তিনি। শ্রীলেখার কাছে সুন্দর মানে বুদ্ধিমান ও বিচক্ষণ। এখনো বিচক্ষণ কাউকে পেলে তিনি বিয়ে করতে চান।

এই ১০ বছর বিয়ে না করলেও কয়েকজনের সঙ্গে প্রেম করেছিলেন শ্রীলেখা। কিন্তু প্রেমিকরা তার সাবেক স্বামীর মতো বিচক্ষণ না হওয়ায় সেই প্রেম বিয়ে পর্যন্ত এগোয়নি। এখনো তিনি বিয়ে করতে রাজি আছেন এবং অপেক্ষা করছেন বিচক্ষণ কোনো ব্যক্তির জন্য। আর সেই ব্যক্তি হতে হবে অবিবাহিত। 

এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বিবাহিত পুরুষকে তিনি কখনো বিয়ে করবেন না। শুধু বিয়ে নয়, অভিনেত্রীর কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জানতে চাওয়া হয়। উত্তরে তিনি জানান, আর বেশি দিন বাঁচতে চান না তিনি।
কিছু দিন আগে শ্রীলেখা শেষ করেছেন ‘কলকাতা ডায়েরিজ’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের কাজ। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক রাশেদ রাহা।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit