সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

সূর্য আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ‘বিশ্বাস’ ও ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ নামের দুটি গানের শুটিং শেষ করেছে তরুণ নির্মাতা সূর্য আহমেদ মিঠুন। মুন্সীগঞ্জ ও মেঘনা নদীর অপুরূপ সুন্দর পরিবেশে গান দুটির চিত্রায়ন হয়েছে।

দুটি গানে কণ্ঠ দিয়েছেন সানি নভো। ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ গানের গীতিকার লিটন ঘোষ জয়, সুর করেছেন পার্থ মজুমদার এবং ‘বিশ্বাস’ গানের গীতিকার সূর্য আহমেদ মিঠুন, সুর করেছেন পার্থ মজুমদার ও সানি নভো।দুটি  গানেরই মিউজিক করেছেন পার্থ মজুমদার। মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আশফাক রানা, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, জেবা জান্নাত ও সানি নভো। চিএগ্রাহক ছিলেন বিকাশ শাহ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আমিনুল  ইসলাম মিলন ও রোমান হাসনাত।

গানগুলো নিয়ে নির্মাতা সূর্য আহমেদ মিঠুন বলেন, আমাদের মূল উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়, দর্শকের বাস্তব জীবনের গল্পগুলো আমরা লেখক ও নির্মাতা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সব সময়। তেমনি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মত দুটি গল্প নিয়ে দুটি গান নির্মাণ করেছি  যা দেখে দর্শক পজেটিভ কিছু শিখবে এবং তাদের মন ছুঁয়ে যাবে আশা করছি । 

গানগুলোর প্রযোজক সানি নভো বলেন, আমরা দর্শকের কথা মাথায় রেখেই কাজগুলো করেছি এবং  দর্শকদের ভালো লাগলেই আমাদের পুরো টিমের স্বার্থকতা। আর এই দুটি গান ভালোভাবে দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার উৎস জাগবে।

গান ২টির শেষ মুহূর্তের ভিডিও এডিটিং এর কাজ চলছে। খুব শীঘ্রই গান দুটি বাজারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা ও কণ্ঠশিল্পী। 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit